যশোর-৪ আসনে এবার সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

0
179

যশোর জেলা প্রতিনিধি

এবার যশোর-৪ আসন থেকে সরে দাঁড়ালেন বিএনএমের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন এই প্রার্থী।

সুকৃতি কুমার মন্ডল বংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে মনোনয়ন পান। তিনি বাংলাদেশের মাইনরটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি।

এর আগে গত বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন এ আসনের স্বতন্ত্রপ্রার্ত্রী বর্তমান এমপি রণজিত কুমার রায়। তিনি এনামুল হক বাবুলকে সমর্থন জানান। রণজিত কুমার রায় ও সুকৃতি কুমার মন্ডল দুইজনই এই আসনের আ. লীগ প্রাথী এনামুল হক বাবুলের বিরুদ্ধে আদালতে একের পর এক অভিযোগ দিয়ে শেষ পর্যন্ত টিকতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে অনেকেই মšতব্য করেছেন।

সংবাদ সম্মেলনে সুকৃতি কুমার মন্ডল বলেন, আওয়ামী লীগ আমাদের নির্বাচনে দাওয়াত দিয়েছিলেন। আমিও সে দাওয়াত সাদরে গ্রহণ করি। কিন্তু আওয়ামী লীগের ছেলে-মেয়ে নাতিপুতি নিয়ে দাওয়াতে এসে দেখি খাওয়া-দাওয়া শেষ। ভদ্র লোক হিসেবে কাউকে কিছু বলতেও পারছি না। তাই আস্তে করে সেখান থেকে সরে যাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতি সচল রাখার জন্য নোঙ্গর মার্কায় নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত বিচারে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আমি বর্তমান নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াতে বাধ্য হলাম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনরটি জনতা পার্টির স্থানীয় নেতা অ্যাডভোকেট শেখর সরকার, মকবুল হোসেন, উত্তম কুমার মন্ডল, সুলভ বিশ্বাস প্রমুখ।

যশোর-৪ আসনটি অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা ও সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ছয়জন প্রার্থী প্রতিযোগীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল (নৌকা), বর্তমান সংসদ সদস্য রণজিত কুমার রায় (স্বতন্ত্র) (ঈগল), জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হক (লাঙ্গল), তৃণমূল বিএনপির লেঃ কঃ (অব.) এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতী কুমার মন্ডল (নোঙ্গর) ও ইসলামী ঐক্যজোট ইউনুস আলী (মিনার)।


যশোর-৪ আসনে এবার সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here