
মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি চরফ্যাশন ভোলা
মাদক থেকে যুবসমাজকে বিরত রাখতে ভোলার চরফ্যাশনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় উৎসব মুখুর পরিবেশে উপজেলার নুরাবাদ মাদ্রাসা বাজার মাঠে এই খেলা হয়।খেলায় লতিফা এল এম গুপ একাদশ বনাম নুরাবাদ মাদ্রাসা বাজার বন্ধু মহল একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টস জিতে নুরাবাদ মাদ্রাসা বাজার বন্ধু মহল একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য লতিফা এল এম গুপ একাদশকে ৯২ রানের টার্গেট দেয় নুরাবাদ মাদ্রাসা বাজার বন্ধু মহল একাদশ। নির্ধারিত ওভারে খেলা ৯২ রান তুলতে ব্যাথ হয় লতিফা এল এম গুপ একাদশ।
এসময় মমিনুল ইসলামের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিটু।
খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তছির কোম্পানী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম রিপন পন্ডিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরনবী আব্বাস, নুরাবাদ হোসাইনিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মো. নুরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে লতিফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, দুলারহাট বাজার ব্যবসায়ী মো. ফখরুদ্দিন জসিম পাটোয়ারী, মশিউর রহমান নিরব, নুরাবাদ মাদ্রাসা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন পারভেজ, মো. শাহাবুদ্দিন, মাও. মো. জসিম উদ্দিন, মো. নুর হোসেন মিয়া, মো. সবুজ বেপারী, মো. সোহাগ মাতাব্বর, মো. শাহে আলম মিজিসহ খেলা প্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন।












