
আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় গতকাল ১০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম এর নির্দেশে এসআই মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শনিবার রাত ১০ টার দিকে ১২ মাইল এর মোড় সংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং রাহিদুল ইসলাম(৪০) নামে একজনকে আটক করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে আগত একটি সাদা রঙের মাইক্রোবাসে অভিযান চালিয়ে উক্ত ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাহিদুলকে আটক করা হয়েছে।
জানা যায় গ্রেফতারকৃত রাহিদুলের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায় গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।












