লালমনিরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
64

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় ৪৮ কেজি গাঁজাসহ শাহাদাত সরকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ আরও একজন পালিয়ে যায়।

শনিবার (২০,জানুয়ারি) পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম কর্তৃক লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১. শাহাদত সরকার (৩৫), পিতা- চাঁন সরকার (ড্রাইভার), মাতা- সাজেদা বেগম, গ্রামঃ দেলুয়াকান্দি, ইউ.পি- ভাঙ্গাবাড়ী, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গোপনে সংবাদের প্রেক্ষিতে মাদকদব্যসহ বালু ভর্তি ট্রাকটি তিস্তা টোল প্লাজায় আসলে ট্রাকটি থামার সংকেত দিলে একজন দ্রুত ট্রাক হতে পালিয়ে যায়। অপর আসামীকে গ্রেফতার করতঃ ট্রাকটি তল্লাসীকালে ট্রাকের কেবিনের ছাদের উপরের ডালায় ত্রিপল ও সাদা রংয়ের পলিথিন দ্বারা ঢাকা অবস্থায় ১০ টি পোটলায় সর্বমোট ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ASHOK LEYLAND এর বর্ণিত ট্রাক, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২৪-০৮৩৬, চেসিস নং-MBIA3HFC7KRGB4996, ইঞ্জিন নং-KHHZ106205, মুল্য অনুমান ২৫, ০০,০০০/- টাকা, জব্দ করা হয়।

মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত ও পলাকত আসামীদ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৩৯, তাং-২০/০১/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৬ (১) সারণির ১৯ (গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব ওমর ফারুক বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


লালমনিরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here