শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে – কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন

0
116

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ বারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বলেন, কোমল মতি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সুষ্ঠু জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। তাই শিক্ষার্থীদের যেমন লেখাপড়া করতে হবে, তেমনি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। কারণ ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল,দেহে সুন্দর মন।

তিনি আজ শনিবার বিকালে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার আয়োজিত উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ঢেউটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা জগৎ মনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপিল উদ্দিন খান প্রমূখ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এম পি আহমদ হোসেনের ব্যাক্তিগত সহকারী মোঃ আল আমিন, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,বিশকাকুনী ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আল আমিন, আগিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন চৌধুরী, গোহালাকান্দা ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মোঃ হাসনাত জাহান খোকন, বিশকাকুনী ইউনিয়ন আওয়ীমীলীগ এর সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,গোহালাকান্দা ইউনিয়ন আওয়ীমীলীগ নেতা শেখ সালাউদ্দিন চান সহ প্রমুখ।


শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে – কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here