সার্ড শ্যামগঞ্জ শাখার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

0
92

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

২০ জানুয়ারী ২০২৪খ্রি শনিবার সোসাইটি ফর এ্যাকশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালকের নির্দেশেক্রমে নেত্রকোনা জেলার পূর্বধলার শ্যামগঞ্জ সার্ড শাখায় শ্যামগঞ্জের প্রকল্প ব্যবস্হাপক মোঃ মাসুদ কবির মামুনের নেতৃত্বে সার্ড সুবিধা ভোগী সদস্য ও সমাজের গরীব অসহায় মানুষের মধ্যে শ্যামগঞ্জ সার্ড কার্যালায়ে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১১নং গোহালাকান্দা ইউনিয়ের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন সমাজের বিত্তবানদের উচিত যার যার অবস্হান থেকে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন সার্ড সংস্হার মত সকল সমাজ সেবী প্রতিষ্ঠানের উচিত অসহায় দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসা।

শ্যামগঞ্জ সার্ড শাখার প্রকল্প ব্যবস্হাপক মাসুদ কবির মামুন বলেন, আমরা সার্ড পরিচালকের নির্দেশক্রমে প্রতিবছরই শীত কম্বল বিতরণের পাশা পাশি যে কোন দুর্যোগ কালীন সময় ধর্মীয় ও জাতীয় প্রোগ্রামে সার্ড এর পক্ষ থেকে সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকি। ভবিষ্যৎতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


সার্ড শ্যামগঞ্জ শাখার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here