
আসলাম হোসেন অলি,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্টের অন্তর্গত ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দুধ পুলি, দুধ চিতই, জামাই পিঠা, নকশি পিঠা, ভাপা পিঠা, রোট পিঠা, মাংশ পিঠা সহ নানা প্রকার পিঠার সমাহারে এই উৎসব কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বিএনসিসি প্লাটুন আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ ফেরদৌস-উর রহমান খান, ইঞ্জিনিয়ার্স এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন নাহার লুনা।
অন্যান্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ শাহ আলম, স্কুল ও কলেজ শাখার শিক্ষকমন্ডলী শিক্ষার্থী এবং সকল ক্যাডেট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












