
মাদারীপুর জেলা প্রতিনিধি:
কালকিনি উপজেলা ও ইউনিয়ন কমিটির দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কালকিনি উপজেলা শাখা। আজ(শুক্রবার) দিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কালকিনি উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কালকিনি উপজেলা শাখার সভাপতি ক্বারী মোঃ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আলী আকবার সিকদারের সার্বিক পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মাওলানা এস.এম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ জামিল হুসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।





