নড়াইলে চির নিন্দ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান

0
79

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান চির নিন্দ্রায় শায়িত হলেন।

লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান (৮০) ক্যানসার জনিত কারনে ২৫ জানুয়ারী ২০২৪ তারিখ সকাল ৬ টা ৮ মিনিটের সময় ঢাকা পুলিশ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৮০ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী।

মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে ২৫ জানুয়ারী ২০২৪ তারিখ বেলা ৩ টায় ধোপাদহ ঈদ গা ময়দানে এবং তার দাফন সম্পন্ন হয়েছে মরহুমের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে। জাতির এই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারের মাধ্যমে দাফন কার্য সম্পাদন করা হয়। মরহুমের নামাজের জানাজায় শরিক হন শত শত মানুষ।

বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক।

মরহুম বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের জানাজা নামাজে উপস্হিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান, মরহুমের ছেলে ঢাকা র‍্যাবের অতিরিক্ত ডিআইজি আলীমুজ্জামান নড়াইল জেলা পুলিশ সুপার মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমানের কফিনের উপর পুষ্প অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ কুমার রায় উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরিশেষে দাফন শেষে বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় করে মোনাজাত করা হয়।


নড়াইলে চির নিন্দ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here