মাদারীপুরে উদ্ধার হলো সেই অপহৃত কিশোরী

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে অপহরণের পাঁচ দিন পর ইতালি প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন।

জানা গেছে, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী কিশোরী নোভা চোকদার। গত সোমবার সকালে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে কিশোরীকে মাইক্রোবাসে তোলে বেশ কয়েকজন যুবক। এরপরেই আর কোন সন্ধান মিলেনি নোভার। এই ঘটনায় পরের দিন পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনের নামে সদর মডেল থানায় মামলা করে মেয়েটির বাবা। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

এদিকে শুক্রবার রাতে ওই কিশোরী ও প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনের অবস্থান জানতে পেরে শহরের কলেজ গেইট এলাকা অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাওন। এ সময় মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার মেডিকেলে পরীক্ষা শেষে নোভাকে আদালতে তোলা হতে পারে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানিয়েছেন, অপহৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে নেয়া হবে। পরে জবানবন্দি শেষে আদালতের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে


মাদারীপুরে উদ্ধার হলো সেই অপহৃত কিশোরী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles