নড়াইলে জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়ের আগমন

0
151

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ০১ ফেব্রুয়ারি ২৪ইং নড়াইল জেলায় জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফি বিন মুর্তজা (এমপি- নড়াইল-২) মহোদয় আগমন করেন।

এ সময় সার্কিট হাউজে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মাননীয় হুইপ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অতঃপর পুলিশের সুসজ্জিত একটি টিম মাননীয় হুইপকে গার্ড অভ অনার প্রদান করে। মাননীয় হুইপ মহোদয়ের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান জেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন।

এসময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।


নড়াইলে জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়ের আগমন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here