নড়াইল যশোর বেনাপোল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
110

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৫ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহানের নেতৃত্বে ওই স্থানের ছোট-বড় একশ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট অনিমেষ বিশ্বাস বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।


নড়াইল যশোর বেনাপোল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here