আড্ডা আর গল্পে নিজের জন্মদিন উদযাপন করেন মালদ্বীপের পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত রিয়াদ হোসেন

0
133

মো. ওমর ফারুক খোন্দকার,মালদ্বীপ প্রতিনিধি

জন্মদিন মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার একটি সুযোগ। একসঙ্গে কিছু সময় আনন্দে কাটানোর বা অভিনন্দন জানানোর একটি উপলক্ষ মাত্র।

মালদ্বীপের পর্যটন ব্যাবসার সাথে সম্পৃক্ত ব্যবসায়ী রিয়াদ হোসেন এর ২৬’তম বছরের নতুন অধ্যায়ের শুরুতে আরেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িক মোহাম্মদ আরিফুল ইসলাম এর উদ্যোগে আড্ডা আর গল্পে উদযাপিত হয় রিয়াদ হোসেন এর ২৬’তম জন্মদিন।

বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম। তাই প্রতিবছরই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন।রিয়াদ হোসেন এই বাংলাদেশি পর্যটক তথা পুরো মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের কাছে হয়ে উঠেছেন একজন পরিচিত মুখ। আর এই প্রবাসী ব্যবসায়ী জীবনে চ্যালেঞ্জের সাথে বিশ্বাস করেন নিজের পরিশ্রমেও।

অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে শহরের আবাসিক হোটেল বিচ এরিনায় জন্মদিনের এই উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, বাবুল হোসেন, মাহবুব আলম, সোহেল বিন রাজ্জাক, সাহাদাত হোসেন, মো. শাহাজান, মিজানুর রহমান, আনোয়ার হোসেন রাজু সহ বসবাসরত প্রবাসীদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পদচারণায় মুখরিত হয় পুরো হলরুম।


আড্ডা আর গল্পে নিজের জন্মদিন উদযাপন করেন মালদ্বীপের পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত রিয়াদ হোসেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here