কালিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার

0
120

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ৮ ফেব্রুয়ারি’২৪ (বৃহস্পতিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলায় পাটনা গ্রামে দি পাটনা একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি এবং বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স, ঢাকার মাননীয় ডিআইজি (অপারেশনস্) জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম- বার, পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয়; বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিচুর রহমান, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা মহোদয়; প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল); রুনু সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া, নড়াইল।

এ সময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়সহ অন্যান্য সম্মানিত অতিথিদের দি পাটনা একাডেমীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় আমন্ত্রিত অতিথিদের সাথে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


কালিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here