‘নৌকার বিজয় নিশ্চিত’ ভোট দিয়ে বললেন আইভী

0
91

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। আজ রবিবার বেলা পৌনে ১১টায়  কেন্দ্রে ভোট শিশুবাগ বিদ্যালয়ের তিন নম্বর কক্ষে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াত আইভী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। ভোটের ফলাফল যাই হোক, মেনে নেব। অবশ্য কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টির চেষ্টা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছেন।’

গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রাচারণা। এ সিটির ২৭টি ওয়ার্ডে সাত জন মেয়র প্রার্থী ,১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে অংশ নিচ্ছেন।

মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গ ৪ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১৯২টি মোট ভোট কক্ষের সংক্ষা ১৩৩৩টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৫টি।


‘নৌকার বিজয় নিশ্চিত’ ভোট দিয়ে বললেন আইভী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here