মাদারীপুরে বাচ্চু ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বাচ্চু ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন মাদারীপুর বাচ্চু ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম তুশার ভূঁইয়া । ফাউন্ডেশন উদ্যোগে আজ শনিবার ১৫ই জানুয়ারী সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম বাচ্চু ভুঁইয়ার টি এন টি সড়কস্থ নিজ বাড়িতে ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম তুশার ভূঁইয়া উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

মাদারীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুশার ভূঁইয়া বলেন ষড়ঋতুর পালাবদলে এখন শীতকাল।
এ ঋতুতে সমাজের গরিব, অসহায়, দুঃস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে।
তাদের কথা চিন্তা করে আমাদের এ উদ্যোগ।
তিনি শীতার্তদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম বাচ্চু ভুঁইয়ার কনিষ্ঠ ছেলে বাচ্চু ভুঁইয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান নিষাদ ভুঁইয়া । ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০০টি কম্বল বিতরণ করা হয় বলে জানান ।


মাদারীপুরে বাচ্চু ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here