লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ ভারতীয় নাগরিক গ্রেপ্তার-১

0
130

লালমনিরহাট সদর প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় ১ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

জানা গেছে আজ মঙ্গলবার (১৩/০২/২০২৪) অনুমানিক ১২ ঘটিকায়  কৃষ্ণ কুমার (২০), পিতা:  রাজগীর, সাং: ধুমরিয়া, থানা: মধুবানী সদর, জেলা: মধুবানী, পশ্চিমবঙ্গ, ভারত। পাটগ্রাম  উপজেলার উফারমারা ষোলঘরিয়া সীমান্তে (তিস্তা ব্যাটালিয়ান-২,৬১ বিজিবি), সি-কোম্পানি, ধবলসুতি বিওপি সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী এলাকা সমূহে ডিউটি করাকালীন সময়ে  বুড়িমারী ইউনিয়ন  উফারমারা ষোলঘরিয়া মৌজার সীমান্ত পিলার নং ৮৩৪/এস যাহার জিআর নং-১৫৫৯৩৮, ম্যাপসিট নং-৭৭বি/১৪ আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিককে বিজিবি লিখিত এজাহার দিয়ে পাটগ্রাম থানায় সোপর্দ করেন। বিজিবি কর্তৃক আটককৃত  ভারতীয় নাগরিক বর্তমানে পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে আছেন।

এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ ভারতীয় নাগরিক গ্রেপ্তার-১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here