
লালমনিরহাট সদর প্রতিনিধি
আজ দুপুরে ২ ঘটিকার সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ০১ জন ভারতীয় নাগরিকের মরদেহ বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফ সদস্যের উপস্থিতিতে মৃতের স্ত্রী শেফালি রানী এর নিকট হস্তান্তর করা হয়েছে।
নাম : বিকাশ চন্দ্র সরকার (৪০), পাসপোর্ট নম্বর- B6185233, পিতা- মৃত মিলন চন্দ্র সরকার, সাং- খাপাইডাঙ্গা, কোনামালী, কোচবিহার (ভারত)। তিনি বাংলাদেশে আসেন গত ২১শে জানুয়ারী ২০২৪ইং তারিখে শালিকার বিবাহ উপলক্ষে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আসার পর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ফুলবাড়ি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিষয়টি ইমিগ্রেশন পুলিশ মারফত জানা যায় গত ১১-০২-২০২৪ তারিখ শ্বাসকষ্টজনিত সমস্যায় বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ লাশ টি হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন।












