ঠাকুরগাঁও জেলা থেকে বছরে বিক্রি হয় ৯০০ কোটি টাকার সবজি

0
73

রাজিউর রহমান রাজু,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা থেকে বছরে বিক্রি হয় ৯০০ কোটি টাকার সবজি। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া, রাজাগাঁও, নারগুন, বেগুনবাড়ি আখানগর, সালন্দর, আউলিয়াপুর, মোহাম্মদপুর, রহিমানপুর সহ কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে। বছরে ৯০০ কোটি টাকার সবজি উৎপাদন হয় এ গ্রামগুলোতে।

এসব গ্রামের বেশিরভাগ পরিবার এখন সবজিচাষের সঙ্গে যুক্ত। এতে হতদরিদ্র গ্রামবাসীর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। অনেক যুবকের বেকারত্ব ঘুচেছে। ঠাকুরগাঁও জেলার চাহিদা মিটিয়ে গ্রামগুলোর সবজি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। গড়েয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এই ইউনিয়নের মধ্যে বাগেরহাট, চন্ডীপুর, নীলারহাট, গুঞ্জরগড় ও চকহলদি গ্রামে বছরে উৎপাদন হচ্ছে দেড় হাজার মেট্রিক টন সবজি। গ্রামগুলোর উৎপাদিত শাকসবজি ঠাকুরগাঁও জেলার চাহিদা পূরণ করে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে। এখান থেকেই বছরে বিক্রি হচ্ছে প্রায় ১০০ কোটি টাকার সবজি।

গ্রামগুলোতে গিয়ে দেখা যায়, মিষ্টিকুমড়া, চালকুমড়া, বেগুন, ঢেঁড়স, বাঁধাকপি, করলা, পটোল, ঝিঙ্গা, লাউ, বরপটি, পইশাখ , পালন শাক, লালশাক, ল্যাফাশাক, সহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। গ্রামগুলোতে সকাল হলেই ছুটে যান ব্যবসায়ীরা।


ঠাকুরগাঁও জেলা থেকে বছরে বিক্রি হয় ৯০০ কোটি টাকার সবজি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here