নড়াইলে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার-১

0
70

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ১৯ (উনিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার-১ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.কবির শেখ (৩৩) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাব্বিরুল আলম। গ্রেফতারকৃত মো.কবির শেখ (৩৩) নড়াইল জেলার সদর থানাধীন দত্তপাড়া গ্রামের মৃত আজিবর শেখের ছেলে।

২১ ফেব্রুয়ারি’২৪ রাত ৮:২০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ০১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা সাকিনস্থ নিউ আজম মার্কেটের জনৈক ইয়ামিনমোল্লা এর কফি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.কবির শেখ (৩৩) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৯ (উনিশ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা. মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার-১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here