ময়মনসিংহ গৌরীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

0
586

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে গৌরীপুর শহরের মধ্যস্হল প্রাঙ্গণে অবস্থিত হারুন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রথমবার নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জ্বল হোসেন খান, পৌর মেয়র রফিকুল ইসলাম, গৌরীপুর উপজেলার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র, সাবেক উপজেলা আওয়ীমীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক জনপ্রিয় কাউন্সিলর আবদুল কাদির, সাংবাদিক আবদুর রউফ দুদু, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান, সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে নিউজের নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ মনিরুল ইসলাম খান শান্ত, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন জনি সহ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি পপি বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ; ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা। তিনি বলেন, গৌরবময় স্মৃতি ও বিদীর্ণ শোকের রক্তঝরা দিন একুশে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার সুযোগ করে দিয়েছেন জানিয়ে নিলুফার আনজিম পপি বলেন, কারও কাছে হাত পেতে নয়, একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। মাথা নত করে আমরা চলব না, মাথা উঁচু করে চলব। তিনি সকলকে সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানান।


ময়মনসিংহ গৌরীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here