নড়াইলে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার

0
106

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন এবং মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি ভুক্তভোগীদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। এসময় তারা পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. শাহ্ দারা খানসহ জেলা পুলিশে কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ।


নড়াইলে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here