কুষ্টিয়া ভেড়ামারায় স্টিয়ারিং ট্রলির চাকায় পিষ্ট হয়ে পাখি ভ্যান চালকের মৃত্যু

0
182

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়কে চলছে মৃত্যুর মিছিল, প্রতিনিয়তই ঘটছে সড়ক দূর্ঘটনা সড়কে ঝড়ছে প্রাণ। এবার স্টিয়ারিং ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে সড়কে প্রাণ গেলো পাখি ভ্যান চালকের।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার হাওয়াখালী মাঠ নামক স্থানে। জানা যায় নিহত ভ্যান চালকের নাম আব্দুল মালেক। নিহতের বাড়ি উপজেলার সাতবাড়ীয়া হিসনা পাড়ায় তার পিতার নাম মৃত মুনা শাহ।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় আজ সোমবার সকাল ১০টায় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের ভেড়ামারার হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যানচালক আব্দুল মালেক নিহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পরে সাভাবিক হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যানচালক আব্দুল মালেক নামে এক ব্যাক্তি নিহত হয়েছে, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কুষ্টিয়া ভেড়ামারায় স্টিয়ারিং ট্রলির চাকায় পিষ্ট হয়ে পাখি ভ্যান চালকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here