
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় পরিকল্পিত উপায় বাগদা চিংড়ি ও ধান চাষ করার লক্ষে চিংড়ি চাষী ও চিংড়ি সাথে সম্পৃক্ত পোনা, কাঁকড়া, ও সাদা মাছ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রয়্যাল ফিস চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। উপস্থিত ছিলেন চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, নির্মল মজুমদার, শেখ আনারুল ইসলাম, দাউদ শরীফ, মনোহর চন্দ্র সানা, আবুল হোসেন, রফিকুল ইসলাস, বিভূতি ভূষন রায়, সাজ্জাত আলী সরদার বাবুরাম মন্ডল, রেজাউল করিম পাড়, হেমেশ চন্দ্র মন্ডল, জি এম একরামুল ইসলাম, মোবারেক সরদার, মোবারেক সরদার, গোলক বিহারী মন্ডল, পঞ্চানন সানা, বাবর আল। উক্ত অনুস্টানে সভাপতিত্বে ছিলেন ঘের ব্যবসায়ী জনাব আজিজুর রহমান শাহিন।













