‘পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল’

0
149

অনলাইন ডেস্ক

চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য এখানে আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বুধবার বাদ জোহর চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী বয়ানে এসব কথা বলেন তিনি।

পীর সাহেব আরও বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।

মাহফিলে অংশ নিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী। এবার ভারত, সৌদিআরব ও পাকিস্তানের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ মাহফিলে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

তিন দিনব্যাপী মাহফিলের প্রথম দিন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সারাদেশ থেকে আগত ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকালে সারাদেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় পীর সাহেব চরমোনাইর আখেরি বয়ান এবং মোনাজাতের মধ্য দিয়ে এবারের তিন দিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে।


‘পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল’

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here