ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ উত্তর ছাত্রদলের মিছিল

0
263

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

০১ মার্চ ২০২৪ ইং রোজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দের বিশ্বাস রাকিব-নাসির পরিষদ ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করে দুরসময়কে সঠিকভাবে মোকাবেলা করবে। বিএনপির এই দুরসময়ে এই কমিটির ভূমিকা থাকবে সক্রিয়। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নব গঠিত কমিটির যেকোনো সিধান্তকে সাধুবাদ জানিয়ে সাংগঠনিক ভূমিকা পালন করবে।

এসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়।

শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মো সাদ্দাম হোসেন তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা মশিউর রহমান রবিন, খাইরুল, মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদের অন্যতম সদস্য তাওহিদুল ইসলাম সরকার, গৌরীপুর সরাসরি কলেজ ছাত্রদলের সদস্য, সাইদুল ইসলাম ও গৌরিপুর উপজেলা ছাত্রদল নেতা সুজন মিয়া, মোঃ নিশিম, রাকিব মিয়া, মাসুদ মিয়া প্রমুখ।


ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ উত্তর ছাত্রদলের মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here