আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত, আহত ১

0
161

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার ভোররাত্রে আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর (বাঁকা) সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮) এবং আহত একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯)। তারা তিনজন কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগদেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাত্রে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে প্রতিমধ্যে কুল্যা টু দরগাহপুর (বাঁকা) সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রীজে এসে নিয়ন্ত্রণহীন ভাবে ধাক্কা লেগে পানির ভিতরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, আমরা সেখানে গিয়ে দেখি ব্রীজের গর্তের ভিতর দুইটা লাশ ও একটা মোটরসাইকেল পড়ে আছে। আমরা সেগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর রাতের দিকে তালা থেকে তারা কালিগঞ্জে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রীজে এসে ধাক্কা লাগে। সেখানে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ মারা যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং আহত অবস্থায় কর্নেল ঘোষ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।


আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত, আহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here