
লেখক ইয়াছির আরাফাত
আমি এই বাংলার মানুষ,
নই কোন ভিন দেশী –
বাংলার পথে পথে মোর পদচিহ্ন
আছে রাশি রাশি।
এই বাংলা মোর জন্মভূমি, এই বাংলায় কেটেছে মোর ছোট বেলা। এই বাংলার মাটিতে আমি করেছি কত খেলা।
এ বাংলার আকাশে বাতাসে উড়ে স্বাধীন পাখি
অপূর্ব রুপবৈচিত্রে ভরা এই দেশ শুধু তাকেই দেখি।
এ বাংলার রাস্তা-ঘাটে নানান রঙ্গের, ফোটে নানান ফুল, সেই ফুলেরী ঘ্রাণ নিতে ছুটে আসে বুলবুল।
এ বাংলার বুক ফেরে, বয়ে চলে নদী নালা,
সেই নদীতে ছেলে-মেয়েরা ভাসায় নানান ভেলা।
এ বাংলার ধূল কোনায় ছড়িয়ে আছে ইতিহাস-
এ বাংলার মাটিতে শুয়ে আছে লাখ বীর শহীদের লাশ।
লেখক- ইয়াছির আরাফাত
অষ্টম শ্রেণি,ড্রীম হোমস, উত্তরা, ঢাকা- ১২৩০













