টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
185

আসলাম হোসেন অলি,ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিদিনের কাগজ পত্রিকার ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকালে ঘাটাইল প্রেসক্লাবে কেক কেটে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের কাগজ পত্রিকার টাঙ্গাইল উত্তর প্রতিনিধি মমিন তালুকদারের আয়োজনে অনুুুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেনে।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল রিপোটার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মিঠুন, কোষাধ্যক্ষ বিপ্লব হোসেন প্রমূখ।

এসময় বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকা‌শে প্রতিদিনের কাগজ প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি প্রতিদিনের কাগজ প‌ত্রিকার উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন সাংবাদিকরা।


টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here