কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অপরাধে ফার্মেসি মালিকের কারাদণ্ড ও জরিমানা

0
245

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কাজীপাড়া সিয়াম ফার্মেসীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসী মালিক সিয়াম শেখ কে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সহকারী কমিশনার মোঃ আমিরুল আরাফাত এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন সিয়াম ফার্মেসীর মালিক মোঃ সিয়াম শেখ ওষুধ ব্যবসার অভ্যন্ত রে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী মোঃ আমিরুল আরাফাত   সিয়াম ফার্মেসীতে অভিযান চালিয়ে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে সিয়াম শেখ কে ২০ দিনের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এবং উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাবলেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালিত হবে।


কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অপরাধে ফার্মেসি মালিকের কারাদণ্ড ও জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here