আশাশুনি দরগাহপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে ঝর্ণা খাতুন বিজয়ী

0
96

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১, ২ ও ৩নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত এ উপনির্বাচনে ভোটাররা পৃথক পৃথক ৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মাইক প্রতীক নিয়ে ঝরনা খাতুন ৮০৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বক প্রতীক নিয়ে আরজিনা বেগম ৭৪৬ ভোট ও বই প্রতীক নিয়ে কোহিনুর বেগম ৫০৩ ভোট পেয়েছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বমোট ৩৮.৮৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনটি কেন্দ্রে সর্বমোট বাতিল হয়েছে ১৪৮ ভোট। সুষ্ঠ ও শান্তিপূর্ণ এ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস ও নুসরাত জাহান অনন্যা। নির্বাচন পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীসহ ডিএসবি, ডিজিএফআই এনএসআই ও র‌্যাবের কর্মকর্তাবৃন্দ। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সহাল জুয়েল।

উল্লেখ্য, এ আসনের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রোজিনা বেগম গত বছরের ২২ ডিসেম্বর হৃদরোগে মৃত্যুবরণ করার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।


আশাশুনি দরগাহপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে ঝর্ণা খাতুন বিজয়ী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here