কুড়িগ্রামের রাজারহাট ভূমি অফিসে তথ্য চাওয়ায়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপর হামলা

0
378

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট নাজিম খান ইউনিয়ন ভূমি অফিসে তথ্য চাওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামে স্টাফ রিপোর্টার মোঃ এনামুল হক (বিপ্লব) অভিযান নিউজ টিভির সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবীব। সাংবাদিকের পরিচয় জানতে পেরে ক্ষিপ্ত হয়ে অশালীন গালিগালাজ শুরু করে দেন এবং তার হাতে থাকা ফুটেজ নেওয়ার জন্য মোবাইল ফোনটি কেড়ে নেন।

মোবাইল ফোন কেড়ে নেওয়ার পর তিনি নানান প্রকার হুমকি ধামকি ও ক্ষমতার দাপট দেখান ওই কর্মকর্তা। তিনি বলেন তুই কত বালকামা সাংবাদিক তোর লেখায় আমার কোন বাল ছিঁড়ে তা আমার জানা আছে। তোর মত কত সাংবাদিক গেলো আমার একটা লোম সোজা করতে পারল না।

নাজিম খান ইউনিয়নে হয়রানির শিকার হয়ে তথ্য সংগ্রহকারী সাংবাদিককে জানান, যে ভূমি অফিসে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন। সরকারি ফি যত তার দিগুন টাকা হাতিয়ে নিচ্ছে এই আহসান হাবীব।

টাকা দিলে দলিলের কাজ হবে না দিলে নাই। আহসান হাবীব এর আগে উলিপুর উপজেলা দলদলিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন, সেখান থেকেও সে অনেক লোকজন এর নিকট হতে টাকা হাতিয়ে নিয়েছেন বলে তথ্য পাওয়া যায়।

নাম না প্রকাশ শর্তে এক ব্যাক্তি এসে আমাকে মোবাইল ফোনে বলেন তার একটা দলিল খারিজ করার জন্য আসেন এই আহসান হাবীব এর কাছে। খাজনা সহ বেশ কিছু কাজ দলিলের সম্পূর্ণ করে রাজারহাট উপজেলা ভূমি অফিসে শুধু তার সই দিয়ে দলিলটি পাড় করে দিবেন,তার জন্য সে ১০০০/-টাকা দাবি করেন। ওই বিষয়ে কথা বলতে গেলেই ঘটনার সূত্রপাত শুরু হয়। উপরোক্ত বিষয়ে রাজারহাট উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ আরিফুল ইসলাম এবিএম বলেন, সাংবাদিক সব জায়গায় তথ্য সংগ্রহ করবে এটা তাদের নৈতিক দায়িত্ব তার সংঙ্গে এরকম আচরণ করা ঠিক হয়নি। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কুড়িগ্রামের রাজারহাট ভূমি অফিসে তথ্য চাওয়ায়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপর হামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here