গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ৫

0
130

আব্বাস উদ্দীন,ঢাকা বিভাগীয় প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুরের ছাগলছড়ায় এই দুর্ঘটনা ঘটে। এ দিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দু’পাড়ে যানবাহন আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ৫

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here