কক্সবাজারে বার্মাইয়া রশীদের বেপরোয়া মদের ব্যবসা, অতিষ্ট এলাকাবাসী

0
185

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার শহরের গোল দিঘীরপাড় রাখাইন পাড়া এলাকায় চোলাই মদের পাইকারী ও খুচরা ব্যবসা করার সন্ধান পাওয়া গেছে।

আর এসব মদের ব্যবসা করেন রশীদ ওরফে বার্মাইয়া রশীদ নামের এক শীর্ষ মদ ব্যবসায়ী। তিনি প্রকাশ্যে এই মদের ব্যবসা চালিয়ে গেলেও সংশ্লিষ্ট প্রশাসনের নিজস্ব কোন ভুমিক দেখা যাচ্ছেনা বলে দাবি করেন স্থানীয় সচেতন মহল। কোন প্রকার আইনি বাধা না থাকায় জমজমাট হয়ে উঠেছে রশীদের মদের ব্যবসা।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত রামু উপজেলা ও নাইক্ষংছড়ী থেকে সিএনজি ও টেক্সি যোগে প্রকাশ্যে চোলাই মদ নিয়ে এসে খালাস হচ্ছে গোলদিঘীরপাড়স্থ রাখাইন পাড়াগুলোতে। পাইকারি এই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের তালিকাভুক্ত বহু মামলার আসামী শহরের বৈদ্যঘোনা এলাকার রশীদ ওরফে বার্মাইয়া রশীদ। তিনি এই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এই মদ ব্যবসায়ীর সাথে সাপ্লাইয়ার হিসেবে একাধিক সহযোগী রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বৈদ্যঘোনা এলাকায় রশীদের বিরুদ্ধে নারী নির্যাতন, হত্যা মামলা ও ছিনতাইস নানা ধরনের মামলা রয়েছে। এসব মামলা মাথায় নিয়ে শহরের গোলদিঘীরপাড় এলাকায় প্রকাশ্যে চোলাই মদের পাইকারি ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদের ব্যবসা চালিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এই মদ ব্যবসায়ী।

রামু ক্যান্টেনমেন্ট স্কুল এন্ড কলেজের পাশ্বে টাইম বাজার এলাকার এক রাখাইন থেকে এসব চোলাই মদ সংগ্রহ করেন রশীদ। নাম প্রকাশে অনিছুক


কক্সবাজারে বার্মাইয়া রশীদের বেপরোয়া মদের ব্যবসা, অতিষ্ট এলাকাবাসী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here