ভোলাস্থ জবিয়ানদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
187

বিশেষ প্রতিনিধি ভোলা

জন্ম ও চাকুরীসূত্রে ভোলায় অবস্থানকারী ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ভোলাস্থ জবিয়ানদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিকালে ভোলা সদরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ভোলাস্থ জবিয়ানদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. এরশাদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জবির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম, পূবালী ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপক ও জবির হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আব্দুস সাত্তার, ভোলা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও জবির ইসলামী শিক্ষা বিভাগের সাবেক শিক্ষার্থী ড. মো. বাকী বিল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাষক, সহকারী শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় নিযুক্ত জবির বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

এ সময় বক্তারা এ সংগঠন এর একতা, সফলতা ও সমৃদ্ধি কামনা করে এ সংগঠন গঠনে যারা এগিয়ে এসেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন।


ভোলাস্থ জবিয়ানদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here