ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
244

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

“শিক্ষা সততা একতা, বয়ে আনে সফলতা” এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (DUPSWA) এর উদ্যোগে বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ মার্চ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

জুবায়েদ হাসান অভির সভাপতিত্বে এবং রোকন উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য জনাব আবদুল আজিজ খান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাজমা বেগম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব জনাব মোস্তাক আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মিজবাহুজ্জামান চন্দন, ডুপসার প্রধান উপদেষ্টা ও ঢাবির সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান, অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম আব্দুল লতিফ, মাহির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আসাদুজ্জামান নয়ন, মাহির গ্রুপের চেয়ারম্যান মনিরা আক্তার মুন্নী, সহকারী কর কমিশনার আব্দুল হক, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত খান লেনিন, ক্রসলাইন বাংলাদেশ লিমিটেডের বিজনেস লিডার এনাম মাসুম, টংগী পূর্ব থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, লিডিং ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট রেজাউল করিম, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক আনোয়ার হোসেন লিমন, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ তামান্না সুলতানা, আতিকুল ইসলাম আকুল, মোশারফ হোসেন, মাহমুদুল হাসান এবং সদ্য বিদায়ী সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রনি প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করে। সেই ধারাবাহিকতায় এবারো ১ম বর্ষের মেধাবী ৫ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। তাদের বক্তব্যে সংগঠনকে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করার দিকনির্দেশনা ও সেবামূলক কাজে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here