দুমকীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার আটক

0
213

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার ওরফে এলমাকে ২ কেজি গাঁজা সহ আটক করেছে দুমকি থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে উপজেলার বাশবুনিয়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

জানাযায়, সোমবার বেলা ১২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী এলমান হাওলাদার ওরফে এলমা(৩৩) কে নিজ বসত ঘর থেকে ২ কেজি গাঁজা সহ আটক করে। আটককৃত এলমান উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের মৃত মোনাছেফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ-২৫/০৩/২০২৪ ইং।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে দুমকি থানা সহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।


দুমকীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here