দুমকিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

0
107

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

সূর্যদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সকালে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

সরকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং অংশগ্রহণকারী দলসমূহের সালাম গ্রহণ করেন ডক্টর হারুন আর রশিদ হাওলাদার উপজেলা পরিষদ চেয়ারম্যান, আরও উপস্থিত ছিলেন তারেক মোহাম্মদ হান্নান দুমকি থানা ইনচার্জ উপস্থিত ছিলেন আবুল কামাল আজাদ মৃধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো: শাহজাহান আকন সেলিম সাধারণ সম্পাদক, সৈয়দ গোলাম মর্তুজা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তা।

এছাড়া সুশীল সমাজ, সকল প্রেসক্লাব, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমিতে, চিত্র অংকন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ২৫ মার্চ গণহত্যা দিবস লক্ষ্যে আলোচনা সভা ২৫ শে মার্চ কাল রাতে নিহতের স্মরণে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনায়ে বিশেষ প্রার্থনা বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের বীর মুক্তিযোদ্বা পরিবারের সদস্যদের সংবর্ধনা হাসপাতাল ও এতিমখানা উন্নত মানের খাবার পরিবেশন,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।


দুমকিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here