আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

0
279

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার এ মনোনয়নপত্র দাখিল করেন।

জানাগেছে, গত ১০ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ২৮ মার্চ এ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, সাবেক বরগুনা জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, যুবলীগনেতা নিয়াজ মোর্শ্বেদ ইমন, শাহাজাহান কবির, জসিম হাওলাদার মুলকুস আক্তার, আবুল হাসান মৃধাও কাঞ্চন আলী মৃধা মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো.সেলিম রেজা বলেন, আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন আগামী ২৮ এপ্রিল। মনোনয়ন পত্র যাচাই বাছাই ১ এপ্রিল, প্রত্যাহার ৮ এপ্রিল ও প্রতিক বরাদ্দ ৯ এপ্রিল ৷


আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here