কুমারখালী তেবাড়ীয়া তিন গম্বুজ ঈদগাহ ময়দানে চার কাতার পাকা করনের কাজ শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

0
163

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী হাজী আলিমুদ্দি ওয়াকফ এষ্টেট তেবাড়িয়া তিন গম্বুজ ঈদগাহ ময়দান এর চার কাতার পাকা করনের কাজ আজ ২৯/০৩/২০২৩ ইংরেজি তারিখে শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করার অনুমতি প্রদান করেন খন্দকার লিপু আমির মোতওয়াল্লী ও সাধারণ সম্পাদক তিন গম্বুজ ঈদগাহ ময়দান ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি, শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনোয়ার হোসেন সভাপতি তিন গম্বুজ ঈদগাহ ময়দান ও সাবেক প্যানেল মেয়র কুমারখালী পৌরসভা, মোঃ তুহিন বিশ্বাস কাউন্সিলর কুমারখালী পৌরসভা, মোঃ শফিকুল ইসলাম কোষাধক্ষ্য তিন গম্বুজ ঈদগাহ ময়দান, মোঃ মোস্তাফিজুর রহমান স্বপন সহকারী সেক্রেটারি তিন গম্বজ ঈদগাহ ময়দান, মাওলানা মোঃ আব্দুল মালেক ঝাউতলা জামে মসজিদের ইমাম, হাফেজ বিল্লাল হোসেন খয়েরচারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম, মোঃ মনির হোসেন তিন গম্বুজ জামে মসজিদের ইমাম, মোঃ সালাম হোসেন, মোঃ সুমন হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ ফারুক হোসেন তিন গম্বুজ ঈদগাহ কমিটির সার্বিক দায়িত্ব পালন কারী সহ তেবাড়িয়া, ঝাউতলা, খয়েরচারা ও মাঠপাড়া গ্রামের মুসল্লী কেরামগণ ও ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ।

মোঃ মনোয়ার হোসেন সভাপতি সাহেব শুভেচ্ছা বক্তব্য দেন তিনি বলেন ঝাউতলা খয়েরচারা মাঠপাড়া, তেবাড়িয়া চার গ্রামের মুসল্লিদের নিয়ে ০১/০৭ /২০২৩ ইংরেজি তারিখে নতুন কমিটি গঠন করা হয় উপদেষ্টা কমিটিতে ১০ জন সহ মোট ৯১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মোঃ মনোয়ার হোসেন ঈদগাহ ময়দানের পূর্বের উন্নয়নমূলক কাজ সম্পর্কে ধারণা দেন ঈদগাহ সৌন্দর্য বিষয়, চারদিকে বাউন্ডারির বিষয়, ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় নিয়ে। নতুন করে চার কাতারের কাজ শুরু হবে তার আয় ব্যয় সম্পর্কে ধারোনা দেন। তিনি চার গ্রামের মুসল্লিদের অনুরোধ করেন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যেহেতু এটা ধর্ম প্রতিষ্ঠান প্রত্যেক মুসলমানের প্রতিষ্ঠান তাই সবাইকে এগিয়ে আসতে হবে সার্বিক সহযোগিতা করতে হবে এই বলে তিনি শুভেচ্ছা বক্তব্য শেষ করেন। পরিশেষে হাফেজ মোঃ বিল্লাল হোসেন দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিন গম্বুজ ঈদগাহ ময়দানের শুভ উদ্বোধন অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।


কুমারখালী তেবাড়ীয়া তিন গম্বুজ ঈদগাহ ময়দানে চার কাতার পাকা করনের কাজ শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here