নড়াগাতি থানা পুলিশ কর্তৃক ১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১

0
101

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত পারভিন বেগম (৩৬) নামের ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ।

গ্রেফতারকৃত পারভিন বেগম (৩৬) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চোরখালী গ্রামের মৃত মফিজ আলীর কন্যা। অদ্য ১২ এপ্রিল’২৪ সকাল ০৫:৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের জনৈক হালিম এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নয়ন বিশ্বাস ও এএসআই (নিঃ) সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পারভিন বেগম (৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াগাতি থানা পুলিশ কর্তৃক ১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here