দিনাজপুরে ইউপি সদস্য মাদক মামলায় গ্রেফতার

0
101

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের বিরামপুরের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ আমিনুর ওরফে আমিরুল ইসলামকে মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিরামপুরসহ বিভিন্ন থানায় ৪টি মাদক ও চাঁদাবজির মামলা রয়েছে বলে জানান বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।

বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর পৌর শহরে তার বাড়ীর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী থানার একটি মাদক মামলায় আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আটক আমিরুল ইসলাম (৩৬) বিরামপুর উপজেলার দিওড় ইউপির এমদাদুল হকের ছেলে এবং সে উপজেলার দিওড় ইউপির ৯নং ওয়ার্ডের নবনির্বাচিক ইউপি সদস্য।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গি পশ্চিম থানায় একটি মাদক মামলায় আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বিরামপুর পৌরশহরের সাবেক এক ইউপি সদস্যের বাড়ীর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিরামপুরসহ বিভিন্ন থানায় ৪টি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। শুক্রবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।


দিনাজপুরে ইউপি সদস্য মাদক মামলায় গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here