
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে এবং SDG অর্জনে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের এক-ঝাক তরুণ। শালীহর বদ্ধভূমিসহ, গৌরীপুরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়। ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন, আবু নাঈম, মোঃ সৈকত উসমান সৈকত,আরাফাত হোসেন সানি।
তীব্র তাপপ্রবাহ থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই আমাদের হাতে। যেভাবে দেশে গাছের সংখ্যা কমছে, এভাবে চলতে থাকলে সামনে খুব খারাপ সময় আসতে যাচ্ছে। দেশকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে সকলকেই প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। তাই বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে, সারাদেশেই বৃক্ষরোপণ করছে ছাত্রলীগের প্রতিটি ইউনিট।
বৃক্ষরোপণ শুধু ছাত্রলীগেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সকল শ্রেণীর মানুষ এই বিষয়ে সচেতন হতে হবে। চারপাশের খালি জায়গাগুলোতে বৃক্ষরোপন করতে হবে।













