আশাশুনিতে ইসতেসকার নামাজের আয়োজন করেছেন উপজেলা জামায়াত

0
88

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার সালাতুল ইসতেসকা আদায় করা হয়েছে।

আজ সকাল১০টায় আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার উদ্যোগে উক্ত নামাজের আয়োজন করা হয়। নামাজে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর মাওলানা আবুল হাসান, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোহাম্মদ শামসুল আলম, কৃষকলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী এন এম বি রাশেদ সরোয়ার শেলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জি এম আল ফারুক, ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম সাহেব আলী, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন অন্যান্যদের মধ্যে মাওলানা আতাউর রহমান, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আব্দুল আলিম, মেম্বার তারিকুল আওয়াল সেজে, তাহমিদ হোসেন ডেবিট, ইয়াহিয়া ইকবাল, ইউনুস আলী সানা, মাস্টার আসিফ ইকবাল, খোরশেদ আলম, ডাঃ রোকনুজ্জামান, শাহিনুর রহমান, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা রুহুল কুদ্দুস, আব্দুল হাই, হাফেজ মহিবুল্লাহ, হাফেজ শাহিনুর রহমান সবুজসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিগণ। নামাজে ইমামতি করেন হাফেজ জায়েদ আব্দুল্লাহ এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা নায়েবে আমির ও সাবেক এমপি রিয়াছাত আলীর পুত্র মাওলানা নুরুল আবছার মুরতাজা।


আশাশুনিতে ইসতেসকার নামাজের আয়োজন করেছেন উপজেলা জামায়াত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here