সাতক্ষীরা কালীগঞ্জে ৪শত কেজি কেমিক্যাল মিশ্রিত আম ভ্রাম্যমান আদালতে জব্দ এবং গাড়ী দিয়ে বিনষ্ট

0
97

সুমন হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাঁকানো ৪শত কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত,পরে গাড়ী দিয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের আজিজুল ইসলামের আমের আড়তে এই অভিযান পরিচলনা করে ৪শত কেজি আম জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলি। অভিযান পরিচালনা কালে আড়ৎ মালিক ম্যাজিস্ট্রেট উপস্থিত বুঝতে পেরে আগে থেকে সরে পড়েন ফলে আড়ত মালিক আজিজুল ইসলাম কে আটক করা সম্ভব হয়নি। তবে আমের কেমিক্যাল বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলি সাংবাদিক দের বলেন অপরিপক্ক আম সমাজের মানুষের স্বাহ্যের জন্য ক্ষতিকর।

তিনি আরো বলেন যদি কোনো অসাধু ব্যাবসাহী এই ধরণের পথ গ্রহণ করেন তবে তার বিরুদ্ধে জেল জরিমানা করা হবে।


সাতক্ষীরা কালীগঞ্জে ৪শত কেজি কেমিক্যাল মিশ্রিত আম ভ্রাম্যমান আদালতে জব্দ এবং গাড়ী দিয়ে বিনষ্ট

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here