
আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লি।
গত কিছুদিন যাবত সারাদেশে প্রবাহমান প্রচন্ড তাপদাহে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে,এই তাপদাহ ও অনাবৃষ্টিতে মানুষসহ জীবজন্তুদের সাভাবিক জীবন ব্যহত হচ্ছে প্রতিনিয়তই, দেশের বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু ও হয়েছে।
প্রচন্ড এই তাপদাহে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লি দেশের বিভিন্ন প্রান্তে জন্য প্রার্থনার নামাজ সালাতুল ইস্তিস্কার আদায় করে চলেছেন।
তারই ধারাবাহিকতায় ভেড়ামারায় সালাতুল কার নামাজ আদায় করে ধর্মপ্রাণ মুসল্লিগণ, আজ ২৭ এপ্রিল ২০২৪ইং তারিখ শনিবার সকাল ১০ টার সময় ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে মুসল্লিরা একত্রিত হয়ে বৃষ্টির জন্য উক্ত নামাজ আদায় করেন।
এতে অংশগ্রহণ করেন ভেড়ামারার বিভিন্ন শ্রেণীপেশার, ছোট-বড়, যুবক, বৃদ্ধ মুসল্লিগণ। নামাজ শেষে আল্লাহর দরবারে অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহের থেকে রক্ষাসহ বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
এসময় মুসল্লিরা তাদের কৃত পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কান্নাকাটি করে নিজেদের পাপ থেকে ক্ষমা ও আল্লাহর রহমত লাভের জন্য দোয়া করেন।
উক্ত সালাতুল ইস্তিসকার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব, প্রবীন আলেম হাফেজ মওলানা মো আব্দুল হামিদ।












