দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

0
75

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরদার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত ১০টার দিকে নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেন। মৃতকালে তার বয়স হয় ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে পরকালে পাড়ি দেন। এদিকে, তার মৃত্যুতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের টিম রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, জামসেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরে মরহুমের পারিবারিক কবর স্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।


দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here