গৌরীপুর সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক হেলালুল আসফিয়ার মৃত্যুতে পপি এমপির শোক প্রকাশ

0
85

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কৃষ্ণ পুর গ্রামের বাসিন্দা, গৌরীপুর সরকারী কলেজের গণিত বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক মোঃ হেলালুল আসফিয়া (হেলাল) গতকাল রবিবার রাত ৯:৩০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল ফরমায়েছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদস্য শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি। শোক বার্তায় এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, “হেলালুল স্যারের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে, তিনি শুধু আমার প্রিয় শিক্ষক না, অভিভাবকও ছিলেন, তিনি সকলেরই প্রিয় স্যার ছিলেন। এমন আর্দশ শিক্ষকের মৃত্যু মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে। আমরা সকলে আমাদের একজন অভিভাবক হারালাম। যে কোন বিষয়ে আমি স্যারের পরামর্শ নিতাম। স্যারের অবদান আমি সহ আমরা কোন ভাবেই ভুলতে পারবো না।তারপর ও যার জন্ম আছে তাকে মৃত্যুর স্বাধ ভোগ করতে হবে। দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলের প্রিয় হেলালুল স্যারকে জান্নাতুল ফেরদাউস দান করুকও শোক সন্ততপ্ত পরিবারের উপর রহমত বর্ষন করুক।”


গৌরীপুর সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক হেলালুল আসফিয়ার মৃত্যুতে পপি এমপির শোক প্রকাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here