
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় ও ভোট জড়িপে সবার শীর্ষে এগিয়ে আছেন সমাজ সেবক শিল্পপতি মো: আসাদুজ্জামান নয়ন। তার নাম উপজেলার সবার মুখে মুখে। রব উঠেছে দোয়াত কলমেরই এবার জয় হবে। আসাদুজ্জামান নয়ন চেয়ারম্যান পদে প্রথমে বারের মত লড়ছেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে আরো ৩জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। নির্বাচনী প্রচারণায় কেউ কেউ রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ কেউ উপজেলাকে মাদক মুক্ত ও আধুনিক করে গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন।
এলাকাবাসী বলেন, যুবসসমাজকে ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকমুক্ত করে সমাজ গড়তে হলে অবশ্যই তরুণ সমাজ সেবক শিল্প পতি মোঃ আসাদুজ্জামান নয়নের বিকল্প নেই। পূর্বধলা সদর ইউনিয়নের অনেক ভোটার বলেন,৪জন প্রার্থীর মধ্যে তরুন সমাজ সেবক আসাদুজ্জামান নয়ন একজন মানবতার ফেরিওয়ালা। আমি অসুস্থতা নিয়ে নয়ন সাহেবের সাথে বারবার দেখা করেছি, প্রতিবারই তিনি আমাকে সহযোগিতা করেছেন। কেউ কখনও তার কাছে গেলে খালি হাতে ফেরে না। পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান গণও আসাদুজ্জামান নয়নকে সমর্থন দিয়েছেন।
খলিশাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু কমল কৃষ্ণ সহ সকল চেয়ারম্যান বলেন আসাদুজ্জামান নয়ন সৎ মানুষ,তার টাকা পয়সার লোভ নাই, তাই তাকে আমরা সমর্থন দিয়েছি। আরেক জন বলেন, নয়নের পক্ষে যে জোয়ার বইছে তা অন্য কোনো প্রার্থীর পক্ষে দেখছি না। তিনি নিশ্চিত উপজেলা চেয়ারম্যান হবেন। পূর্বধলা গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকার কয়েকজন বলেন, নয়ন একজন সৎ ও নীতিবান অন্যায়ের প্রতিবাদী লোক।
চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন বলেন, আমি ছোটকাল থেকেই ছাত্ররাজনীতির পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। আপনাদের পাশে থাকার জন্যই নির্বাচনে এসেছি। টাকা পয়সার আমার লোভ নাই।আল্লাহ যথেষ্ট আমাকে দিয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, জনগণই আমার শক্তি। জনগণ আমাকে ভালবেসে নির্বাচনে বিপুল পরিমান ভোট দিবে।আমি আশাবাদী জনগণ আমাকে আগামী ২১মে তারিখে দোয়াত কলম প্রতীকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে ইনশআল্লাহ। আমি নির্বাচিত হলে সকলকে নিয়ে দায়িত্ব পালন করবো। পূর্বধলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবো।
উল্লেখ্য যে পূর্বধলা উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত যার ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার। এই উপজেলা দ্বিতীয় ধাপে ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।













