গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী সোমনাথ সাহা

0
94

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

২১ জুন অনুষ্ঠিত হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সারাদিন ব্যাপি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলা পরিষদের মোট ৯৫টি কেন্দ্রে।

বিকাল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব কেন্দ্রের ভোট গণনার পর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। এতে ৭৯২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হোন সোমনাথ সাহা।

সোমনাথ সাহা আনারস প্রতীক নিয়ে ৫৫৮৯৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন খান ৪৭৯৬৭ ভোট পায়।

বিজয়ের পর সব জায়গায় আনন্দ মিছিল নিয়ে বের হয় সোমনাথ সাহার সমর্থরা। সোমনাথ সাহার বিশাল ভোট ব্যবধানে জয়ী হওয়ায় সকলে উচ্ছ্বসিত। উল্লেখ্য সোমনাথ সাহা গৌরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।


গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী সোমনাথ সাহা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here